লোহাগাড়ায় প্রাইম লাইফের সম্মেলন অনুষ্ঠিত 

প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চট্টগ্রাম জোন-০৮ এর উদ্যোগে অর্ধবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার(১১ আগস্ট) বিকেলে লোহাগাড়া সদরের একটি রেস্টুরেন্ট হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া এফপিআর সেন্টারের ইনচার্জ তারেক বিন কবিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের প্রধান উপদেষ্টা এটিএম হামিদুল হক। গেস্ট অব অনার ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম, প্রধান বক্তা ছিলেন কোম্পানি উপ-ব্যবস্থাপনা কর্মকর্তা মুহাম্মদ সেলিম উল্লাহ ও প্রধান আলোচক চট্টগ্রাম জোন-০৬ ইনচার্জ অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ডিজিএম মোহাম্মদ ফারুক ও জিএম রিয়াজ উদ্দিন।

এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া এফপিআর সেন্টারের এরিয়া ম্যানেজার এ বি এম আনোয়ারুল হক, হারবাং এফপিআর সেন্টারের এরিয়া ম্যানেজার এস এম ইব্রাহিম শামীম, লোহাগাড়া এফপিআর সেন্টারের জেনারেল ম্যানেজার জায়তুন নেছা, জাহেদা বেগম, মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও মুর্তুজা বেলাল প্রমুখ।