বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদ্রাসার হিফজ সবক প্রদান ও হাজী সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদ্রাসার হিফজ সবক প্রদান ও হাজী সংবর্ধনা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মকছুদ আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তোহিদী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, রয়েল হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব নুরুল আলম, এনসিউর মেডিল্যাবের পরিচালক হাজী এয়াছিন নিশান, শাহাদাত হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, হাজী শাহজাহান ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ডা. কাউসার ইকবাল চৌধুরীসহ মাদরাসার অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, উন্নয়ন সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ১০ জন হাজীকে সংবর্ধনা, ৮ জন ছাত্রীকে হেফজুল কোরআন সবক, দুই জন হিফজ সমাপনী হাফেজাকে দোয়া ও অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন