চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের য্গ্মু আহবায়ক এম. আবু বক্কর রাজু বলেছেন, বিএনপির ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট নীতিমালা। যা বাস্তবায়িত হলে আমরা জনগণের কাঙ্খিত বাংলাদেশ গড়তে পারবো। বিগত দিনে আওয়ামী লীগ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। দুর্নীতি ও দু:শাসনের মাধ্যমে তারা রাষ্ট্র ব্যবস্থাকে ধবংস করে দিয়ে গেছে। তাই রাষ্ট্র কাঠামোকে মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর সম্মুখে ৩১দফা উপস্থাপন করেছেন। যা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটবে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচন ও বিএনপিকে নিয়ে বিভিন্নœ গোষ্ঠী নানামুখী চক্রান্ত অব্যাহত রেখেছে। বিএনপিকে নিয়ে অতীতেও এসব হয়েছে কিন্তু বিএনপি ধ্বংস হয়নি। বরং আরও বেশি শক্তিশালী হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই বিএনপি এই পর্যায়ে এসেছে। আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে সুখী, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২৬ জুলাই) বিকালে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, সিনিয়র য্গ্মু আহবায়ক জহুরুল ইসলাম জহির, কামাল হোসেন খোকন, মিনহাজ উদ্দিন সোহেল, ইসহাক জয়, আমির হোসেন।
০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রশিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাদ্দাম হোসেনএর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজিম উদ্দিন, ৫নং ওয়ার্ড এর সদস্য সচিব দেদুল বড়ুয়া, ৬নং ওয়ার্ড এর সিনিয়র য্গ্মু আহবায়ক সাঈদ ইসলাম বাপ্পি, ৪নং ওয়ার্ড এর সিনিয়র য্গ্মু আহবায়ক দিদার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুদ্দীন, আব্দুল মান্নান, আবু কাইছার, মো. শাহালম, মো. ওসমান, সাইফুল ইসলাম, আলী আকবর মোল্লা, ৬নং ওয়ার্ড এর য্গ্মু আহবায়ক মো. পারভেজ, মোক্তার হোসেন, মো. আলাউদ্দিন, ফরহাদ হাওলাদার, মো. সুমন, মো. কবির, ইমন, মো. মহসিন সহ থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।