চুয়েটে জুলাই শহীদ দিবসউদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, তরুণরা চাইলে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে সেই পরিবর্তন শুধু তখনই সম্ভব যখন তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেবে। তরুণদের জন্য দরকার একটি পরিচ্ছন্ন পরিবেশ যেখানে তারা কোন স্বার্থের শিকার হবে না বরং জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠবে। আমাদের প্রত্যাশা বাংলাদেশের তরুণদের স্বপ্ন, চিন্তা, কল্পনা এবং কাজকর্মের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। জাতিকে তরুণরা উপহার দেবে একটি শান্তি ও সৌহার্দপূর্ণ সুন্দর বাংলাদেশ।

বুধবার (১৬ জুলাই) বেলা ১২টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এতে আরও বক্তব্য রাখেন ডিনবৃন্দদের পক্ষে মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, প্রভোস্টগণের পক্ষে শহীদ আবু সাঈদ হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, শিক্ষক সমিতি এর সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, কর্মকর্তা সমিতি এর সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী, শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র তাশাক আল আবিদ, যন্ত্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র তানভীর আহমেদ চৌধুরী, পুরকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র মাহফুজার রহমান মোহাব্বত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর ২০ ব্যাচের ছাত্র আদিল রায়হান ও পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ছাত্র ইফতেখার মাহমুদ তন্ময়।

এতে সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন