গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্টুপরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতর অবনতির প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ জুলাই) বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে বিক্ষোভ মিছিলটি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমহনী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরের নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা তারেক রহমান, আনিসুর রহমান আনাস,আবদুল মান্নান রানা, এনামুল হক সজিব,সাখাওয়াত হোসেন,নুর শাহেদ রিপন, মিশু,রিয়াদ হোসেন, সিফাত, এনামুল হক এনাম, জুয়েলসহ আনোয়ারা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন,সারা দেশে একটি সংগঠন গোপন তৎপরতায় মব সৃষ্টির অপচেষ্টা করে দেশে অরাজকতা তৈরী করছে বলে অভিযোগ করেন। সংগঠনটি নব্য স্বৈরাচার রুপে ফেরার চেষ্ঠা করছে,শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্টুপরিবেশ বিনষ্ট করছে, এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সরকার দ্রুত এসব অপশক্তিকে রুখে না দিলে দেশের জনগণ আবারো রাস্তায় নেমে আসবে। জিয়া আদর্শের সৈনিকরা যত দিন বেঁচে থাকবে এদেশ কখনো অপশক্তির কাছে মাথানত করবেনা।