লোহাগাড়ায় বিষপানে প্রাণ গেল যুবকের

 

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১:০০ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমির খাঁন চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আবু তাহের এর ছেলে ও পেশায় ট্রাক চালক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল।

জানা গেছে, ট্রাক চালক শহীদুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে সবার অগোচরে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার দিন দুপুর ২:০০ টার দিকে চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ চমেক হাসপাতালে রয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।