চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজানগর-ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের সুন্নী সম্মেলন বুধবার (৯ জুলাই) রাণিরহাট বাজার চত্ত্বরে পরিষদের সভাপতি মুহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্বে পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুন্নি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী, প্রধান বক্তা -জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুদাররিস আল্লামা জয়নাল আবেদীন কাদেরী,উদ্বোধক আল্লামা মোজাম্মেল হোসাইন নঈমী কলন্দরী,
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, হাফেজ মোহাম্মদ তারেক হোসাইন,মুহাম্মদ হোসাইন, আবু তাহের তালুকদার, মাওলানা আব্দুল খালেক প্রমূখ।