পাহাড়তলীতে ইম্পেরিয়াল হাসপাতালে আগুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ইম্পেরিয়াল হাসপাতালে আইপিএস থেকে সৃষ্ট আগুনে পুড়েছে বেশ কিছু মালামাল।

রোববার (২৯ জুন) ভোর ৪টার দিকে আগুনে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় আতঙ্ক ছড়ালেও রোগীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, হাসপাতালের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে প্রশাসনিক ভবনের নিচতলায় রাখা মালামাল পুড়ে গেছে।