পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরীর আওতাধীন পতেঙ্গা থানার উদ্যোগে এলাকাবাসী ও পথচারী সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকালে নগরীর উত্তর পতেঙ্গা, কাটগড় বাজার ও পিএস আই মার্কেট এলাকায় সাধারণ রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য। পুরো রমজান মাস জুড়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল, ঈদ উপহার বিতরণ এবং নানা মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। বিএনপি জনগণের দল হিসেবে সবসময় ইতিবাচক মানবিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা করছে।

উক্ত ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক,পতেঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাকিম, পতেঙ্গা থানা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন,পতেঙ্গা হালিশহর শ্রমিক দলের সহ সভাপতি মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মোঃ ইয়াছিন, মাষ্টার ফজলু, মোঃ আক্কাস, জুয়েল, শফিক, সুজন, আবদুল মোনাফ,শাকিল, রিয়াদ প্রমুখ।

আরও পড়ুন