অপরাধীকে ধরা পড়তেই হবে : ওসি বায়েজিদ

বায়েজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেছেন, সন্ত্রাসী চাঁদাবাজ, মাদককারবারী, নেতা-পাতি নেতা যতবড়ই হোক না কেন আইনের আওতায় আসতেই হবে। বায়েজিদে অপরাধীদের কোনো স্থান নেই। ওপরের চাপ দেখিয়েও পার পাওয়ার সুযোগ নেই। যত বড় মাস্তান হোন না কেন, ধরা পড়তেই হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাদে আছর বায়েজিদ পশ্চিম শহীদ নগর তৈয়ব শাহ হাউজিং সোসাইটির উদ্যোগে হাজী আবদুল করিম মসজিদ প্রাঙ্গণে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে ব্যক্তি বিশেষ নয়, অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নেই। কোনো নাগরীকের ওপর পুলিশের ব্যক্তিগত ক্ষোভ নেই। তবে যারাই আইনের ব্যতয় ঘটনোর চেষ্টা করবে, তাদের ছাড় নেই। সবচেয়ে বড় কথা, আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করারও কাউকে সুযোগ দেয়া হবে না। সকল নাগরিকের জন্য বায়েজিদ হবে শান্তি ও নিরাপদ আবাষস্থল।

তৈয়ব শাহ হাউজিং সোসাইটির প্রধান উপদেষ্টা হাজী আবদুল হামিদের সভাতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সভাপতি স. ম. সেলিম উদ্দীন সবুজ, সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, উপদেষ্টা সদস্য অধ্যাপক শহিদুল হক মন্ডল, ডা: আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, দপ্তর সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক নুরুছ ছাফা, সদস্য দিদারুল আলম, সহ অর্থ সম্পাদক বজলু আলম তালুকদার, শাখাওয়াত হোসেন বাবরসহ প্রমুখ নেতৃবৃন্দ।