চুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম লিখিত বইয়ের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম লিখিত “আর্থকোয়াক রেসিস্ট্যান্ট নন-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং কন্সট্রাকশন” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৬ নভেম্বর (বুধবার) চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পদার্থবিজ্ঞান বিভাগ এর অধ্যাপক ড. মোঃ মহি উদ্দিন এবং চীফ লাইব্রেরিয়ান জনাব মো. আব্দুল খালেক সরকার প্রমুখ।