উৎসব মুখর পরিবেশে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ৮ নভেম্বর, ২০২৫ শনিবার পালিত হলো দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে। সকাল সাড়ে ১১টায় ফিটা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান সহ আমন্ত্রিত অতিথিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, জিপিএইচ ইস্পাতের পরিচালক সাদমান সাইকা সেফা, আয়োজক কমিটির আহবায়ক, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন অনুষদের অধ্যাপকগণ, বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, শিক্ষক, কর্মকতার্, প্রাক্তন শিক্ষার্থীসহ অধ্যায়নরত শিক্ষার্থীরা।
অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটা বড় সুযোগ যেখানে নিজেকে প্রমাণ করে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার শুরু করার। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের দক্ষতা ও মেধাকে প্রমাণ করার জন্য একটি প্লাটফর্ম খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে এর মতো আয়োজনগুলো শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করবে এবং সঠিক কর্মস্থল খুঁজে নিতে সহায়ক হবে। আশাকরি সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে নিয়োগদাতা প্রতিষ্ঠান গুলোকে সন্তুষ্ট করে স্বপ্নের কর্মস্থলে জায়গা করে নেবে। সাউদার্ন ইউনিভার্সিটির আমন্ত্রণে ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে—তে অংশগ্রহণ করার জন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান গুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজক কমিটি।