চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরত মাহফিল আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে । এবারের বাজট ধরা হয়েছে ৬ কোট টাকা।
এ উপলক্ষে শুক্রবার ( ২৯ আগস্ট ) বিকেলে সীরাতুন্নবী (স:) মাহফিলের স্থায়ী কার্যালয়ে মোতায়াল্লী কমিটির সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত।
মাহফিল মোতায়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত ও অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।
শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু, লোহাগাড়া রিপোর্টর্স ইউটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য মো: জমিল উদ্দিন, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, আবু সাদেক খান, মোহাম্মদ আলম, সাদুর রহমান, প্রমূখ।
বক্তারা বলেন, অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এ মাহফিল ১৯৭২ সালে প্রবর্তন করেন। ১৯ দিন ব্যাপী এ মাহফিলে এবারের বাজেট ৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের অনুদানের মাধ্যমে এ বাজেট পূরণ করা হয় প্রতিবছর।
মুতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপকমিটির সমন্বয়ক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত মহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্বানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মাহফিলের দাওয়াত দিয়েছেন।
পবিত্র ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
এছাড়া ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান তিনি।